হোম » প্রধান সংবাদ » ঘূর্ণিঝড় ইয়াসে দুর্গত মানুষের পাশে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জিএম দেলওয়ার’র পরিবার।

ঘূর্ণিঝড় ইয়াসে দুর্গত মানুষের পাশে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জিএম দেলওয়ার’র পরিবার।

এইচ এম কাওসার মাদবর: ঘূর্ণিঝড় ইয়াস’র প্রভাবে প্রমত্তা পায়রা’র পানির উচ্চতা স্বাভাবিক জোয়ারের চেয়ে ৬-৭ফুট বৃদ্ধি পাওয়ায় আমতলী পৌরসভার ৪,৫ ও ৯নং ওয়ার্ডের বেড়ীবাঁধের বাইরের ৫০০-৭০০শত ঘরবাড়ি সম্পূর্নভাবে তলিয়ে যায়। পানিতে ভেসে যায় তাদের চাল,ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। চাল, ডাল ও জ্বালানি কাঠ হারিয়ে খাদ্যহীন হয়ে পড়ে হাজার হাজার পানি বন্দী মানুষ। সকাল থেকেই পানিবন্দী বৃদ্ধ, প্রতিবন্ধী ও শিশুদের পানীয় জল ও খাবার সংকট লাঘবে দুর্গত মানুষের পাশে ছুটে আসেন পৌর
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বিআরডিবি’র চেয়ারম্যান, আমতলী পৌরসভার ৯নং ওয়ার্ডে’র কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র জনাব মোঃ জিএম মুসা এবং তার সহধর্মীনি জেসিকা গাজীসহ স্থানীয় নেতৃবৃন্দ। ঘূর্ণিঝড় ইয়াসে ৪,৫ও ৮,৯নং ওয়ার্ডে’র দুর্গত মানুষের জন্য খিচুরির আয়োজন করেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জিএম দেলওয়ার’র পরিবারের পক্ষ থেকে তার সুযোগ্য উত্তরসূরী উপজেলা যুবলীগের সভাপতি জিএম ওসমানী হাসান ও সাবেক প্যানেল মেয়র মোঃ জিএম মুসা। খিচুরি বিতরণ অনুষ্ঠান উদ্বোধন
করেন এবং উপস্থিত থেকে দুর্গত মানুষের মাঝে খিচুরি তুলে দেন-আমতলী উপজেলার মানবিক উপজেলা নির্বাহি অফিসার মোঃ আসাদুজ্জামান।। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন 5নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোয়াজ্জেম হোসেন ফরহাদ, সাবেক ব্যাংক কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক যুবলীগের সহসভাপতি মোঃ হানিফ মিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেওয়ান মোঃ জাহিদ, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কেএম তানজিল, পৌর
শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল, জেলে সমিতির সভাপতি আক্কেল আলী গাজী, পৌর যুবলীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আরিফুর রহমান আরিফ, পৌর যুবলীগের সহ-সভাপতি আঃ হালিম, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিকুর রহমান আসলাম, জিএম ওসমানী হাসান’র সহধর্মীনি শিক্ষক ইসরাত জাহান রুলিয়া, জিএম মুসা’র সহধর্মীনি সমাজসেবক জেসিকা গাজী, গণমাধ্যমকর্মী মনির হোসেন, যুবলীগ নেতা আইয়ুব গাজী, নসু হাওলাদার, ছাত্রলীগ নেতা রাকিব হাওলাদার, সাকিব হাওলাদার, টিপু হাওলাদার, স্বাধীন গাজী প্রমূখ।  জি এম মুসা বলেন, ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে পানি বন্দি পৌর শহরের দুই হাজার পরিবারের মাঝে
খিচুরী বিতরন করা হয়েছে। তিনি আরো বলেন, পানিবন্দি মানুষের দরজায় দরজায় গিয়ে খোঁজখবর নিয়েছি , তাদের সমস্যার কথা শুনেছি যত সম্ভব তা নিরসনের চেষ্টা করেছি। সর্বদা পৌরবাসীর সাথে আছি থাকব বলে আশা ব্যক্ত করেন। জি এম ওসমানী হাসান বলেন, অসহায় মানুষের পাশে আমার পরিবার সর্বদা আছি এবং থাকব। আমার বাবা মরহুম আলহাজ্ব  জি এম দেলোয়ার সাধারণ মানুষের পাশে থাকার জন্য আমার পরিবারের প্রতি প্রতিশ্রুতি  রেখে গেছেন এবং আমরা সেভাবেই সাধারণ মানুষের কাছে আছি,
ইনশাল্লাহ ভবিষ্যতে যতদিন বেঁচে থাকি অসহায় সাধারণ মানুষের পাশে আছি। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান দুর্গত মানুষের পাশে এগিয়ে আসার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ মানুষের দুর্দশার কথা মনোযোগ দিয়ে শুনেন এবং তাদের মাঝে সরকারী চাল ও টিন প্রদানের আশ্বাস দেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!