
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ০৮নং পাঙ্গাসী ইউনিয়নের ২০২১-২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা গতকাল বৃহস্পতিবার (২৭ শে মে) সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ হল রুমে ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সালাম সরকারের সভাপতিত্বে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়। বাজেট সভার প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান বলেন, স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদকে শক্তিশালী ও মান উন্নয়নে প্রতিটি পরিবারকে ট্যাক্স প্রদানে অগ্রণী ভুমিকা পালনের মাধ্যমে তৃণমুল পর্যায়ে অবহেলিত গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রসার
অব্যাহত রাখতে হবে। প্রস্তাবিত বাজেটের মাধ্যমে ইউনিয়ন পরিষদের উন্নয়ন কল্পে সকলের মতামতের ভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন করা ও প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহবান জানান। তিনি আরো বলেন, স্থানীয়ভাবে ১০০% ট্যাক্স আদায় করে সুবিধা বঞ্চিত মানুষের সকল সরকারী সুযোগ সুবিধার পথ সুগম করতে হবে। ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট তুলে ধরেন ইউপি সচিব রেজাউল করিম। তিনি ২০২১-২২ অর্থ বছরের আয় ৫ কোটি ৪১ লক্ষ ১৪ হাজার ৮৫২ টাকা এবং ব্যয় ৫ কোটি ৪০ লক্ষ ৩২ হাজার ১৯৪ টাকা উপস্থাপন করেন। উক্ত বাজেট সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্যসহ আ’লীগের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২