হোম » প্রধান সংবাদ » আখাউড়ায় চুরি করতে গিয়ে সরঞ্জামসহ ধরা খেল চার চোর।

আখাউড়ায় চুরি করতে গিয়ে সরঞ্জামসহ ধরা খেল চার চোর।

মোহাম্মদ আবির আখাউড়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দেবগ্রামের শিমুলতলী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্ঘবদ্ধ চার চোরকে আটক করেছে আখাউড়া থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বুধবার(২৬)মে ভোর রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। সংঘবদ্ধ চোরদের দলনেতা রাসেল(২২) সে পৌর এলাকার তারাগন গ্রামের আবুল কাশেম এর ছেলে।অপর তিনজন চোর হলেন দেবগ্রামের জাহাঙ্গীর এর ছেলে শামিম(১৯) একই
গ্রামের খায়ের মোল্লার ছেলে শুভ(১৮) এবং বড়বাজার এলাকার  শাওন(১৯) সে সায়েন মিয়ার ছেলে। পুলিশ জানায় গভীর রাতে ট্রাকযোগে আখাউড়া ও আশেপাশের থানা এলাকা হতে লোহার তৈরী গ্রীল-পাইপ-পুরোনো লোহার সামগ্রী চুরি সবে শুরু করেছিল একটি সংঘবদ্ধ চক্র। বিষয়টি নিয়ে গোপনে অনুসন্ধান করেন এসআই তাজুল ইসলাম ও এএসআই আলমগীরের নেতৃত্বে আখাউড়া থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৬ মে ভোর রাতে অভিযান চালিয়ে সংঘবদ্ধ এ চক্রটিকে ট্রাক ও চোরাই মালামাল সহ হাতে নাতে আটক করা হয়। এসময় তাদের সাথে অপরাধ সংঘটনের ও চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত একটি
কাগজপত্রবিহীন পুরোনো ট্রাক, লোহার পাইপ-গ্রীল-বেন্ঞ,- ইত্যাদি বিভিন্ন ধরনের চোরাই  মালামাল উদ্ধার করা হয়েছে। আটককৃতরা গত অল্প কিছুদিন ধরে পুরোনো ট্রাকটি দিয়ে অভ্যাসগতভাবে  বিভিন্ন স্থান হতে লোহার তৈরী বিভিন্ন সামগ্রী চুরি করে বিক্রি করে আসছিল বলে জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়। এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ  মোহাম্মদ মিজানুর রহমান জানান মাদক সহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!