হোম » প্রধান সংবাদ » ঠাকুরগাঁওয়ে “আমরা-ই উদ্যোক্তার” মিট আপ অনুষ্ঠিত 

ঠাকুরগাঁওয়ে “আমরা-ই উদ্যোক্তার” মিট আপ অনুষ্ঠিত 

মোঃ ইসলাম,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় অনলাইন সেল গ্রুপ “আমরা-ই উদ্যোক্তা”র অফিসিয়াল মিট আপ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার রাতে শহরের টিএফসি চাইনিজ রেষ্টুরেন্টে এ মিট আপের আয়োজন করা হয়।  জনপ্রিয় অনলাইন সেল গ্রুপ “আমরা-ই উদ্যোক্তার” আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে মিট আপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁওয়ের স্বনামধন্য নারী উদ্যোক্তা ও কারুপণ্যের স্বত্তাধিকারী চন্দনা ঘোষ, গ্রুপ এডমিন রুখসানা জাহান অন্তরা প্রমুখ।
মিট আপে গ্রুপের ৪০ জন উদ্যোক্তা অংশ নেন।  উল্লেখ্য যে, সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় অনলাইন সেল গ্রুপ “আমরা-ই উদ্যোক্তা” ২০ সালের ৩০ মে খোলা হয়। পৌর শহরের আশ্রমপাড়া মহল্লার সফল নারী উদ্যোক্তা রুখসানা জাহান অন্তরা এডমিন হিসেবে এই গ্রুপটি খোলেন। তিনিসহ ৪ জন মোডারেটর বর্তমানে গ্রুপটি নিয়ন্ত্রণ করছেন। বর্তমানে গ্রুপের সদস্য সংখ্যা ২১ হাজার।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!