
মোঃ ইসলাম,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় অনলাইন সেল গ্রুপ “আমরা-ই উদ্যোক্তা”র অফিসিয়াল মিট আপ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার রাতে শহরের টিএফসি চাইনিজ রেষ্টুরেন্টে এ মিট আপের আয়োজন করা হয়। জনপ্রিয় অনলাইন সেল গ্রুপ “আমরা-ই উদ্যোক্তার” আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে মিট আপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁওয়ের স্বনামধন্য নারী উদ্যোক্তা ও কারুপণ্যের স্বত্তাধিকারী চন্দনা ঘোষ, গ্রুপ এডমিন রুখসানা জাহান অন্তরা প্রমুখ।
মিট আপে গ্রুপের ৪০ জন উদ্যোক্তা অংশ নেন। উল্লেখ্য যে, সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় অনলাইন সেল গ্রুপ “আমরা-ই উদ্যোক্তা” ২০ সালের ৩০ মে খোলা হয়। পৌর শহরের আশ্রমপাড়া মহল্লার সফল নারী উদ্যোক্তা রুখসানা জাহান অন্তরা এডমিন হিসেবে এই গ্রুপটি খোলেন। তিনিসহ ৪ জন মোডারেটর বর্তমানে গ্রুপটি নিয়ন্ত্রণ করছেন। বর্তমানে গ্রুপের সদস্য সংখ্যা ২১ হাজার।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২