হোম » প্রধান সংবাদ » লালমনিরহাটে ৪০হাজার মানুষ জিম্মি এক রিপনের কাছে!

লালমনিরহাটে ৪০হাজার মানুষ জিম্মি এক রিপনের কাছে!

মোঃ মাসুদ রানা রাশেদ: লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ৪০হাজার মানুষ জিম্মি মতিয়ার রহমান রিপনের কাছ। এই রিপনকে নিয়ে বেশ অভিযোগ উঠেছে। জানা যায়, লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ২৭হাজার ৫শত ৮৭জন ভোটার ও ১২হাজারের বেশি শিশু রয়েছে। তাদের সকলকেই ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোত্তা মতিয়ার রহমান রিপন (৩৮) কে সরকার নির্ধারিত ফি এর দশ গুণ অতিরিক্ত টাকা দিয়েও জন্ম নিবন্ধন সনদ পেতে ভোগান্তিতে রেখে আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে। মঙ্গলবার (২৫ মে) দুপুরে মহেন্দ্রনগর ইউনিয়নের বাসিন্দারা অতিরিক্ত ফি আদায় এর

জন্য মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদে বিক্ষোভ করেছেন। তাদের অভিযোগ, মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের ই-তথ্য সেবা কেন্দ্রের উদ্যোত্তা মতিয়ার রহমান রিপন একটি জন্ম নিবন্ধন সনদ এর জন্য দাবী করছেন ৪শত থেকে ৯শত টাকা। যেখানে সরকার নির্ধারিত ফি, জন্ম থেকে পাঁচ বছর পর্যন্ত ২৫টাকা, পাঁচ বছর তদূর্ধ্ব ৫০টাকা এবং তারিখ সংশোধনী ফি ১০০টাকা বিধি থাকলেও সেখানে টাকা নেন ১হাজারের উপরে। তাৎক্ষণিকভাবে সেখানে সাংবাদিকরা গেলে রিপনের বড় ভাই লুটু এসে সাংবাদিকদের ম্যানেজও করতে চান!

মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকী এলাকার জামাল হোসেন সাংবাদিকদের জানান, ২টি জন্ম নিবন্ধন সনদ এর জন্য তাকে গুনতে হয়েছে ৮শত টাকা কিন্তু তারপরেও সনদ পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে তাকে। মনোরম গ্রামের বাসিন্দা পুষ্প চন্দ্র সাংবাদিকদের জানায়, মৃত্যু সনদ তুলতে অনেক ঘুরে ফিরে ৯শত টাকা নিয়ে কাজ করে দিয়েছে এই রিপন। কাশিপুর গ্রামের আনারুল সাংবাদিকদের জানায়, ইউনিয়ন পরিষদ ই-তথ্য সেবা কেন্দ্রের উদ্যোত্তা মতিয়ার রহমান রিপন উপরি টাকা ছাড়া কোন কাজই করেনা সেই টাকা নিয়ে

মাদকের উপর থাকে সারাক্ষণ। কিশামত ঢঢ গাছ এলাকার বাসুদেব সাংবাদিকদের বলেন, রিপন খুব ঝামেলাবাজ গভীর রাতে সে মাদকের আসর বসান ইউনিয়ন পরিষদে। মকড়া ঢঢ গাছ এলাকার মশিউর রহমান সাংবাদিকদের বলেন,  কিছু আগে জন্ম সনদ নিতে গেলে রিপন ৫শত টাকা দাবি করে পরে চেয়ারম্যানকে বললে উল্টো চেয়ারম্যান বলেন, কম বেশি করে দিয়ে কাজ করে নাও।

এ বিষয়ে মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বসুনিয়া স্বপন সাংবাদিকদের বলেন, আমার কাছে যারা আসেন তাদেরকে বলি রিসিভ নিয়ে কাজ করতে কিন্তু জনগন তা করে না। বা আমার কাছে সরাসরি না এসে সোজা তথ্য সেবায় যায়। সে কারনে বলা মুশকিল। ভুক্তভোগীরা যার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ই-তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা মতিয়ার রহমান রিপনের সাথে কথা বলতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট পরে কথা হবে বলে গা ঢাকা দেন। উক্ত ঘটনায় লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায় সাংবাদিকদের জানান, বিষয়টি জানতে পেয়েছি। লিখিত অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!