
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় গাঁজাসহ নজরুল ইসলাম (৫০) নামের এক মাদক কারবারিকে র্যাবের হাতে গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (২৫শে মে) বেলা ১টা ৩০ মিনিটের সময় ১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি উপজেলার বেনীপুর গ্রামের মাঠপাড়ার মৃত শুকুর আলী মণ্ডলের ছেলে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার
জীবননগর থানাধীন গঙ্গাদাসপুর গ্রামের পশ্চিমপাড়ায় জামে মসজিদ সংলগ্ন আরিফ স্টোরের সামনে পাকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে নজরুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে তার দখল হতে উদ্ধার করা হয় ১ কেজি ৯০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে জীবননগর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১৯ (ক) ধারায় মামলা দায়ের করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সিপিসি-২, র্যাব-৬ এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
নিত্যপণ্যে কর কমানোর কথা বিরোধীদল বলছেনা, বিশেষ শ্রেণির স্বার্থই তাদের কাছে বড় – প্রধানমন্ত্রী