
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়গাছে গাছে শোভা পাচ্ছে জাতীয় ফল কাঁঠাল। রায়গঞ্জে কাঁঠালের চাহিদা ভালো থাকায় আশ-পাশের বিভিন্ন এলাকা থেকে এখানে মিস্টি স্বাদে অতুলনীয় কাঁঠালের সরবরাহ হয়েছে বেশ ভালো। উপজেলার ধামাইনগর, সোনাখাড়া, ধুবিল, ঘুরকা, চান্দাইকোনা, ধানগড়া, নলকা,
পাঙ্গাসী, ব্রহ্মগাছা ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নে গিয়ে দেখা গেছে গাছে গাছে শোভা পাচ্ছে জাতীয় ফল কাঠাল। অত্র ইউনিয়নের বিভিন্ন গ্রামগুলোর মধ্যে খালি জায়গা পুকুর পাড় রাস্তার ধারে ও বাড়ির আঙ্গিনায় রয়েছে অসংখ্য কাঁঠাল গাছ। প্রতিটি এক একটি গাছে ১৫-৩০টি আবার কোনটিতে ৪০-৫০টির মতো কাঠাল ধরেছে। আর কিছুদিন পরেই কাঁঠাল ফলের গন্ধে মুখরিত হয়ে উঠবে উপজেলার বিভিন্ন হাট-বাজার। ছোট বড় সবাই কাঁঠাল খেতে পছন্দ করে। কাঁঠাল পাকা খাওয়ার পাশাপাশি মানুষের কাছে যুগ যুগ ধরে তরকারি হিসেবে রান্না করেও খাওয়া হচ্ছে। কাঠালের বিচি প্রোটিন সমৃদ্ধ এবং পুস্টিকর একটি খাবার। তাছাড়া কাঁঠালের ছাল গবাদি
পশুর উন্নতমানের গো খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। নলকা ইউনিয়নের চকদাদেরপাড়া গ্রামের মাদ্রাসা শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ বলেন, আমার বাড়ির আঙ্গিনায় বেশ কয়েকটি কাঁঠাল গাছ রয়েছে। প্রতিটি গাছে প্রায় ৪০-৫০টি কাঁঠাল ধরেছে। বিগত বছরের তুলনায় এবার কাঁঠাল কিছুটা কম ধরেছে বলে জানান। তিনি আরো বলেন, কৃষকেরা ইচ্ছা করলে বাড়ীর আঙ্গিনায়ও জাতীয় ফল কাঁঠাল চাষ করতে পারেন। অত্র এলাকায় চাষ করার মতো সে রকম জমিও রয়েছে। আর তাছাড়া এ ফল উৎপাদনে তেমন খরচ নেই বললেই চলে।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা