
উল্লাপাড়া প্রতিনিধিঃ সোমবার (২৪ মে) বিকেলে উল্লাপাড়া উপজেলার পশ্চিম কৃষ্টপুর গ্রামের মাঠে বজ্রপাতে মোহনা খাতুন (১৭) নামের এক ছাত্রী মারা গেছে। মোহনা এই গ্রামের মোঃ মোশারফ হোসেনের মেয়ে। সংশ্লিষ্ট পূর্ণিমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোহনা ঘটনার সময় পশ্চিম কৃষ্টপুর গ্রামের মাঠে ধান শুকানোর কাজ করছিল। এসময় বজ্রপাতে সে মারা যায়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২