হোম » প্রধান সংবাদ » নাটোরে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

নাটোরে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

নাটোর প্রতিনিধি:  নাটোরের গুরুদাসপুর থেকে ২ কেজি গাঁজাসহ রুস্তুম আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। গতরাত সাড়ে নয় উপজেলার পিপলা গ্রামে অভিযান চালিয়ে রুস্তুম আলী নামের এক জন মাদক ব্যবসায়ী কে গাঁজা সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুস্তুম আলী আলী প্রামানিক (৪৫) সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার কাটাগাড়ী গ্রামের মৃত তয়জাল প্রামানিকের ছেলে। র‌্যাব জানায়, সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন গোয়েন্দা তথ্যের ভিক্তিতে, নাটোর জেলার গুরুদাসপুর উপজেলারপিপলা গ্রাম এলাকায় অভিযান চালায়। এসময় ২ কেজি গাঁজা , ১টি মোবাইল ও ১ টি সিম কার্ড সহ রুস্তুম আলীকে আটক করে র‌্যাব । এ ঘটনায় গত রাতেই গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মেহেদী হাসান

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!