
শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবীতে টাঙ্গাইলে মানববন্ধন করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার(২৪মে)সকাল সাড়ে ১০ টা সময় টাংগাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত উপস্থিত শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জোর দাবী জানান।এসময় শিক্ষার্থীরা বলেন, বর্তমান পরিস্থিতিতে সব কিছুই চলমান রয়েছে।এছাড়া মোটামুটি সকল অফিস,ব্যবসা

প্রতিষ্ঠান,গণপরিবহনও খোলা রয়েছে সেক্ষেত্রে শিক্ষা-কার্যক্রম বন্ধ রাখার কোন মানে হয় না।শিক্ষাই জাতির মেরুদণ্ড। সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমও শুরু করার দাবী তোলেন শিক্ষার্থীরা।অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য প্রদান করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাসুদ রানা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সানজিদা মিম,ইভানা ঐশী, সরকারি সাদত কলেজের ফাহাদুল ইসলাম,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল-আমিন, সরকারি বিএম কলেজের শিক্ষার্থী রিসা হায়দার প্রমুখ।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী