
রাহুল দাশ-বান্দরবান জেলা প্রতিনিধিঃ বান্দরবান জেলার লামা পৌরসভায় গতকাল ২১/০৫/২০২১ রোজ শুক্রবার সন্ধ্যায় এক কুয়েত প্রবাসীর বাড়ি থেকে তাঁর স্ত্রী ও দুই মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে।তাঁদের মৃত্যুর তাৎক্ষণিক কোন কারণ এখনো অবদি জানা যায়নি।পুলিশ তিনজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, লামা পৌরসভার ১ নং ওয়ার্ডের চম্পাতলিপাড়ার কুয়েতপ্রবাসী নুর মোহাম্মদের বাড়ি বাইরে থেকে সকাল থেকে সারা দিন বন্ধ ছিল।দীর্ঘসময় বন্ধ থাকাতে বিকেলে স্থানীয় লোকজন ও আত্মীয়দের সন্দেহ হয়।একপর্যায়ে জানালায় উঁকি দিয়ে প্রথমে দুই সন্তানের লাশ দেখতে পাওয়া যায়।এ সময় থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে প্রবাসীর স্ত্রী মাজেদা বেগম(৪০),এসএসসি পরীক্ষার্থী মেয়ে রাফি(১৬)ও ৯ মাস বয়সী মেয়ে নুরির লাশ উদ্ধার করে।মৃতদের আত্মীদের কাছ থেকে জানা যায় নুর মোহাম্মদ বর্তমানে কুয়েতে রয়েছেন।
লামা পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিল বশির আহম্মদ জানিয়েছেন, মা-মেয়ে তিনজনের লাশ বাড়ি থেকে পাওয়া গেছে। তবে কে, কখন ও কেন তাঁদের হত্যা করেছে, জানা যাচ্ছে না।
পরে রাত পৌনে ১০টায় সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) রেজওয়ানুল ইসলাম জানান,নিহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।তিনি জানান,বাসার আলমারি এবং ড্রেসিং টেবিলের ড্রয়ার সহ আরো কিছু জিনিসপত্র ভাঙ্গা অবস্থায় পাওয়া গিয়েছে।এটি নিশ্চিতভাবে খুনের ঘটনা হতে পারে বলে মনে করেন।তবে ক্রাইম সিন ম্যানেজমেন্ট টিম আসার পর বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
হাইকোর্টে একদিনে নিষ্পত্তি ২ হাজার ৪২৫ পুরোনো মামলা
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার