
মোঃ মাসুদ রানা রাশেদ: লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের নায়েকগড়স্থ পড়শী ট্রেনিং সেন্টারে পড়শীর আয়োজনে পড়শী তৃণমূল উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র-এর শুভ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন পড়শীর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এম. ছাইদুল হক। প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন। বক্তব্য রাখেন নতুন জীবন রচি নজীরের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা নূরল হক সরকার, ঢাকনাই বিএম কলেজের অধ্যক্ষ হাফিজুল ইসলাম বিটু, উদ্যোক্তা জিনিয়া হাসনাত জুঁই, উদ্যোক্তা সমন্বয়ক জাহেদুল আজম ফিরোজ প্রমুখ। এ সময় পড়শী তৃণমূল উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান