
মোঃ মাসুদ রানা রাশেদ: লালমনিরহাটে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা, বৃহস্পতিবার (২০ মে) সকাল ১১টায় শ্রী গৌরী শঙ্কর গোশালা সোসাইটি চত্ত্বরে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায়। বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কুলাঘাট ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সুশান্ত রায়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জীবন রায়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার প্রচার সম্পাদক অ্যাড. বিধু ভূষণ রায় সাবু, সাধারণ সম্পাদক অবিনাশ রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হীরা লাল রায় প্রমুখ।
এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট পৌর শাখা সাধারণ সম্পাদক মুহিন রায়, বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বিশ্বনাথ রায় বিশ্বসহ বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখা, লালমনিরহাট সদর উপজেলা শাখা, ইউনিয়ন শাখা ও পৌর শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া