
ইউনুছ রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার ও হেনস্তাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রৌমারী প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে রৌমারী-ঢাকা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য দেন, রৌমারী প্রেসক্লাব সভাপতি সুজাউল ইসলাম সুজা, সাধারণ সম্পাদক জিতেন চন্দ্র দাস, সাংবাদিক শওকত আলী, এসএম হুমায়ুন কবির, এসএম মোমেন, ইয়াছির আরাফাত নাহিদ প্রমুখ।বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার এবং তাকে হেনস্তাকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানান। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন স্থানীয় সাংবাদিকরা।মানববন্ধনে রৌমারী প্রেসক্লাবের সকল সদস্য অংশ নেন।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন