
মোঃ মাসুদ রানা রাশেদ: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখার আয়োজনে জেলা যুবদলের সাবেক সংগ্রামী সভাপতি জাহেদুল ইসলাম খোকন এর প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখার আহবায়ক সাইদুর রহমান মিঠুল। প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপি’র সভাপতি আসাদুল হাবিব দুলু। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও সাংগঠনিক টিম প্রধান (রংপুর বিভাগ) রুহুল আমিন আকিল। বিশেষ
বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির (রংপুর বিভাগ) সহ-সভাপতি চৌধুরী মোঃ মহেবুল্লা আবু নুর, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক (রংপুর বিভাগ) নাজমুল আলম নাজু। বক্তব্য রাখেন জাহেদুল ইসলাম খোকন এর স্ত্রী ঝুমা প্রমুখ। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব আমিনুর ইসলাম।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান