হোম » প্রধান সংবাদ » সাংবাদিক রোজিনার মুক্তির দাবি  জামালপুরে কর্মরত সাংবাদিকদের প্রতিবাদ

সাংবাদিক রোজিনার মুক্তির দাবি  জামালপুরে কর্মরত সাংবাদিকদের প্রতিবাদ

রবিউল হাসান লায়ন,জামালপুর: প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয় কক্ষে আটকে রেখে  হেনস্তা ও মিথ্যা মামলায় গ্রেফতারের ঘটনায় জামালপুরে প্রতিবাদ সমাবেশ করেছে কর্মরত সাংবাদিকরা।  বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।  জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক
মোস্তফা মনজু, মাহফুজুর রহমান, আনোয়ার হোসেন মিন্টু, সুশান্ত কুমার দেব কানু, বজলুর রহমান, জাহিদ হাবিব, এস এম হালিম দুলাল, জাহাঙ্গীর আলম, সাঈদ পারভেজ তুহিন, লিটু ভৌমিক দুলু, আব্দুল আজিজ, মঞ্জুরুল হক প্রমুখ।   প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানান। একই সাথে তার উপর নির্যাতনকারীদের চাকরিচ্যুত ও দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!