হোম » প্রধান সংবাদ » টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আহত ৬

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আহত ৬

শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় দুই সিএনজি মুখোমুখী সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। বুধবার(১৯ মে)সকাল সোয়া ৮ টার দিকে সদর উপজেলার ইন্দুটিয়া এলাকায় টাঙ্গাইল গামী(টাঙ্গাইল থ- ১১-১৪২৬) ও করটিয়া গামী(টাঙ্গাইল-থ ১১-১২৪৮)দুই সি এন জি মুখোমুখী সংঘর্ষ হয়।এতে ৬ জন আহত হয়।
আহতরা যাত্রীরা হলেন-জিবন(৪০)আসাদ(৫০)লক্ষন(৩৮) অয়েজ(৩০)বাদশা(২৫)এবং।জুলহাস(৩২) দুর্ঘটনায় সংবাদ পেয়েই ঘটনা স্থলে এসে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে ফায়ার সার্ভিসের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মাদ ইদ্রিচ জানান,সিএনজি তে থাকা ৬ যাত্রীই গুরুতর আহত হয়েছে।আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!