
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে ধান মাড়াইকালে বিদ্যুৎস্পর্শে সোনাউল্লা (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত সোনাউল্লা উপজেলার এলাঙ্গী ইউনিয়নের হাসাপোটল গ্রামের মোঃ মোবারক আলী ছেলে। বুধবার (১৯ মে) দুপুরে তাহার নিজ বাড়ির উঠানে এ ঘটনা ঘটে। নিহতের বড় ভাই সোহেল রানা জানান, সোনাউল্লা পেশার কৃষক। সকাল থেকে বাড়ির উঠানে ধান মাড়াই করছিলেন। দুপুরের দিকে বৈদুতিক পাখার বাতাসের সাহায্যে ধান পরিস্কার শুরু করেন। এ সময় অসাবধানতাবশত
বৈদ্যুতিক তারের স্পর্শে এসে বিদ্যুতায়িত হন। পরে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোঃ আবুল বাশার জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২