হোম » প্রধান সংবাদ » গাইবান্ধা জেলায় পুনরায় শ্রেষ্ঠ, বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্র

গাইবান্ধা জেলায় পুনরায় শ্রেষ্ঠ, বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্র

বগুড়া থেকে,এম.এ রাশেদঃ অদ্য ১৯ মে ‘২১ খ্রিঃ সকাল ১০ টায় প্রতি মাসের ন্যায় গাইবান্ধা পুলিশ লাইন্স ড্রিলসেডে জেলা পুলিশের এপ্রিল/২১ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহাম্মদ তৌহিদুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোর্য়াটার) জনাব আবু খায়ের এর সঞ্চালনায় বেলা ১২ টা পর্যন্ত সভার কার্যক্রম চলে। সভায় এপ্রিল ‘২১ মাসের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য সর্বমোট ৮ জন কে পুরষ্কৃত করেন জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহাম্মদ তৌহিদুল ইসলাম।

পুরস্কৃত ৮ জনের মধ্যে শ্রেষ্ঠ এসআই হিসাবে গোবিন্দগঞ্জ থানার এসআই আকতার হোসেন,শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসাবে গোবিন্দগঞ্জ থানার এসআই শফিকুল ইসলাম, শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র হিসাবে গোবিন্দগঞ্জ থানার বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মিলন চ্যাটার্জী এবং শ্রেষ্ঠ থানার অফিসার ইনচার্জ হিসাবে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান এর হাতে ক্রেস্ট তুলে দেন গাইবান্ধা জেলার কর্ণধার জনাব মুহাম্মদ তৌহিদুল ইসলাম।

কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব রাহাত গাওহারী,অতিরিক্ত পুলিশ সুপার বি-সার্কেল জনাব আবু লাইচ মোঃ ইলিয়াস জিকু, এএসপি প্রবেশনার জনাব তাপস কর্মকার সহ সকল থানার অফিসার ইনচার্জ, ওসি ডিবি, ডিআইও-১,কোর্ট ইন্সপেক্টর, তদন্ত কেন্দ্রের ইনচার্জ বৃন্দ সহ পুলিশ লাইন্স ও থানা হতে আগত এসআই, এএসআই এবং পুলিশ সদস্য বৃন্দ।

জেলা পুলিশের কল্যাণ সভা শেষে দুপুর ১ টায় পুলিশ অফিস কনফারেন্স রুমে এপ্রিল ‘২১ মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!