হোম » প্রধান সংবাদ » পত্নীতলায় ৩ হাজার ব্যাগ রক্তদান পূর্তি উপলক্ষে মিলন মেলা

পত্নীতলায় ৩ হাজার ব্যাগ রক্তদান পূর্তি উপলক্ষে মিলন মেলা

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ):  নওগাঁর পত্নীতলায় নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির সাধারণ সম্পাদক ও রক্তের ফেরিওয়ালা খ্যাত এ.জেড মিজান এর ব্যক্তি উদ্যোগে তিন হাজার ব্যাগ রক্ত সংগ্রহ ও বিতরণ সু-সম্পূর্ণ হওয়ায় গর্বিত রক্তদাতাদের নিয়ে পবিত্র ঈদ-ফিতর উদযাপন উপলক্ষে মিলন মেলা-২০২১ ইং দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ডাক বাংলো অডিটোরিয়াম নজিপুরে উক্ত কর্মসূচির মধ্যে কেক কাটানো, ফ্রি রক্ত পরিক্ষা ও রক্তদান, আলোচনা সভা, মধ্যাহ্নভোজ, রক্তদানের উপর নির্মিত নাটিকা এবং লটারীর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: এস.এম খালিদ সাইফুল্লাহ। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডা: দেবাশীষ রায়, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হামিদ, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি পিজুয, নজিপুর পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মিলটন উদ্দিন, উপজেলা এলজিইডির মুনিরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন, আবু সায়েম প্রমুখ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ধামইরহাট উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব হানযালা।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!