হোম » প্রধান সংবাদ » এনআইডি ছাড়া টিকা নিতে পারবে না রাবি শিক্ষার্থীরা

এনআইডি ছাড়া টিকা নিতে পারবে না রাবি শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া করোনা টিকার আবেদন করতে পারবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। সোমবার বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক ড. বাবুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে গত ১০ মে করোনার টিকা কার্যক্রমে নাম অন্তর্ভুক্তির জন্য যেসকল শিক্ষার্থী এনআইডি নাম্বার দিয়ে আবেদন করেছে তাদের এনআইডির কপি আপলোড করার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জন্মসনদ অথবা অন্য কোনো পরিচয়পত্র দিয়ে এ আবেদন গৃহিত হবেনা বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রশাসন জানায়, শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে টিকার জন্য আবেদন করতে হবে। এই এনআইডি নম্বর ইউজিসির মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরে জমা হবে এরপর সুরক্ষা পোর্টালের মাধ্যমে চূড়ান্ত রেজিষ্ট্রেশন সম্পন্ন করার পর কোভিটের টিকা গ্রহন করতে হবে।

এদিকে যাদের এনআইডি নেই তাদের আবেদনের বিষয়ে কোন সিদ্ধান্ত না নেয়ায় শিক্ষার্থীদের একাংশ আবেদনে অংশ নিতে পারেনি বলে জানা গেছে। এসব শিক্ষার্থীরা চাচ্ছে বিকল্প পদ্ধতিতে তাদের করোনার টিকা দেয়ার কর্মসূচিতে অংশ নেয়া হোক।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!