
নাটোর থেকে মেহেদী হাসান: নাটোর শহরের কানাইখালীর ইসলামী ব্যাংক নাটোর শাখার সামনে হতে টাকা চুরি হওয়া ৬ লক্ষ ৪০ হাজার টাকাসহ রাজিব নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ । শনিবার দুপুরে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ঘোষপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রাজিব (২৯) ।
পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গত ৯ মে দুপুর সাড়ে ১২টায় শহরের ইসলামী ব্যাংক নাটোর শাখা থেক ১০লাখ টাকা উত্তোলন করে জেলার বাগাতিপাড়ার উপজেলার সাইলকোনার পাট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক । টাকাগুলো তুলে একটি ব্যাগে ভিতরে ঢুকিয়ে মোটর সাইকেলের পিছনে রেখে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নেন ।পরক্ষণে তিনি ব্যাংকের সামনেই তাকিয়ে দেখেন পিছনে থাকার টাকা ব্যাগ নেই । পরে ঘটনার দিনই তিনি নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন । পরে গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ থেকে তথ্য সংগ্রহ করে ।
এরপর শনিবার দুপুরে অভিযান চালিয়ে দিঘাপতিয়া ঘোষপাড়া এলাকা থেকে চুরি যাওয়া টকার মধ্যে ৬ লাখ ৪০ হাজার টাকা এবং একটি কালো হাতব্যাগ চুরি করার সময় পরণে থাকা জিন্স ও টি শার্ট জব্দ করা হয় । পুলিশ সুপার জানান, ঘটনার সাথে জড়িত বাঁকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে রয়েছে।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
হাইকোর্টে একদিনে নিষ্পত্তি ২ হাজার ৪২৫ পুরোনো মামলা
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার