
শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
শনিবার (১৫ মে) দুপুরে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে এলেঙ্গা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মহিদুর রহমান জানান, বগুড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী এস আই পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে বাসটি উপজেলার হাতিয়া এলাকায় পৌঁছলে একটি লেগুনাকে সড়ক দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসের একজন নিহত ও ২০ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরো জানান, নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহতের বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২