
মোহাম্মদ আবির আখাউড়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ঈদুল ফিতর উপলক্ষে আজ ১৩ মে থেকে আগামী ১৬ মে পর্যন্ত পণ্য আমদানি রফতানি বন্ধ থাকবে।বিষয়টি নিশ্চিত করেন আখাউড়া সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফুরকান খলিফা জানান ১৩ মে থেকে ১৬ মে পর্যন্ত সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে তিনি আরোও বলেন, স্থলবন্দর দিয়ে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন যৌথভাবে ঈদে চারদিন বন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি ইতোমধ্যে আগরতলার ব্যবসায়ীদের জানিয়ে দেয়া হয়েছে।
আখাউড়া ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, ভারত থেকে হাইকমিশনারের অনুমোদন নিয়ে যারা এ বন্দর দিয়ে ফিরতে চাচ্ছেন, তাদের আসতে কোনো বাধা নেই। এ চারদিন রফতানি বন্ধ থাকলেও অনুমোদন নেয়া যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২