হোম » প্রধান সংবাদ » রেমিট্যান্স ফাইটার্স অফ মিরারচর” প্রবাসীদের ঈদ উপহার বিতরণ

রেমিট্যান্স ফাইটার্স অফ মিরারচর” প্রবাসীদের ঈদ উপহার বিতরণ

এম.আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ  “চলবো মোরা এক সাথে, জয় করব মানবতাকে” এই শ্লোগানকে প্রতিপাদ্য করে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা কালিকাপ্রসাদ ইউনিয়ন মিরারচর গ্রামের রেমিট্যান্স ফাইটার্স অফ মিরারচর” নামক প্রবাসী সংগঠনের উদ্যোগে ওই এলাকার খেটে খাওয়া দিনমজুর, কর্মহীন, শ্রমজীবী অসহায় মানুষের ঘরে ঈদ উপহার পৌঁছে দেয়। তবে ঈদ উপহার পাওয়া মানুষ পরিচয় গোপন রাখা হয়েছে। আজ সোমবার রাতে মিরারচর এলাকার যুবকদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে হতদরিদ্র,গরীব অসহায় ১২০ পরিবারে রাতের আঁধারে ঈদ উপহার পৌঁছে দেন তারা।
প্রতিটি ঈদ উপহার প্যাকেটে ৩ কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি পেয়াজ, ১কেজি চিনি, ২কেজি আলু, ৫০০ গ্রাম সেমাই ও ৫০০গ্রাম সয়াবিন তেল দেয়া হয়। “রেমিট্যান্স ফাইটার্স অফ মিরারচর” সংগঠনের প্রবাসী কয়েক জন জানান, এমন সামাজিক কাজে সর্বদায় নিয়োজিত থাকতে চায় তারা। প্রবাসে তারস অক্লান্ত পরিশ্রম করে অর্থ উপার্জন করেও সেই অর্থের সামান্য একটা অংশ এলাকার গরীব, দুঃখী ও অসহায় মানুষকে দিয়ে সহযোগীতা করতে পেরে নিজেদের গর্ববোধ ও আনন্দিত হচ্ছে। সামাজিক কাজে সর্বদায় তারা নিয়োজিত থাকতে চায়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!