হোম » প্রধান সংবাদ » ভৈরবে কুখ্যাত নৌ-ডাকাত বাছির গ্রেফতার

ভৈরবে কুখ্যাত নৌ-ডাকাত বাছির গ্রেফতার

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবের কুখ্যাত নৌ-ডাকাত বাছির মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। তার বিরুদ্ধে ভৈরবসহ বিভিন্ন জেলা ও উপজেলায় একাধিক  ডাকাতির মামল রয়েছে।গ্রেফতারকৃত বাছির মিয়া সাদেকপুর ইউনিয়নের মেন্দিপুরের মঞ্জুর নগর গ্রামের সাফিউদ্দিনের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায় যে,  গ্রেফতারকৃত নৌ-ডাকাত বাছির মিয়া রমজান মাসের শুরুতেই ইফতারের সময় মঞ্জুর নগর এলাকার মেঘনা নদীতে ডাকাতি করত। তাছাড়া সে সারা বছরই মেঘনা নদীতে বিভিন্ন নৌ-যানে ডাকাতি করত। চলতি মাসে মেঘনা নদীতে নৌ-যানে ডাকাতির ঘটনায় তার বিরুদ্ধে ২টি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে ।
পুলিশ সূত্রে জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব থানার উপ-পরিদর্শক মতিউজ্জামান সঙ্গিয় ফোর্স নিয়ে গতকাল সোমবার দুপুরে মেন্দিপুর মঞ্জুরনগর মেঘনা নদীর পাড় এলাকায় অভিযান পরিচালনা করা হয় এসময় পুলিশের অভিযানের টের পেয়ে বাছির দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ দৌড়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে ভৈরব নৌ-থানা পুলিশের কাছে হস্তান্তর করে  ভৈরব থানা পুলিশ।
এ বিষয়ে ভৈরব নৌ-থানার ওসি মোঃ তরিকুল ইসলাম জানান, বাছির একজন আন্তঃজেলা নৌ-ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে ভৈরব নৌ-থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে । পুলিশ আজ তাকে গ্রেফতার করেছে। বাকিদেরও গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!