
আওয়াজ অনলাইনঃ দুই হাজার ৮১৮টি পোশাক কারখানার শ্রমিকরা এখনও গত মাসের (এপ্রিল) বেতন পাননি। গত সোমবার (১০ মে) পর্যন্ত শিল্প পুলিশের জরিপে মোট ৭ হাজার ৮৯২টি পোশাক কারখানার চিত্রে দেখা যায়, ৩৫ শতাংশ কারখানায় বেতন পাননি শ্রমিকরা। আর বোনাস দিয়েছে ৫ হাজার ২২৭টি কারখানা। অর্থাৎ ৩৩ শতাংশ কারখানায় বোনাস হয়নি।
তবে বিজিএমইএর দাবি করছে, তাদের সংগঠনের সদস্যভুক্ত ৯০ শতাংশ কারখানার বেতন পরিশোধ হয়েছে। ৮ শতাংশ কারখানায় এখনও ঈদের বোনাস দেওয়া হয়নি।
তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ বলছে, যেসব কারখানা শ্রমিদের বেতন-বোনাস দেয়নি আজ মঙ্গলবারের (১১ মে) মধ্যে তারা পরিশোধ করে দেবে।
এর আগে গত ২৯ এপ্রিল ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) সভায় মালিক-শ্রমিকরা মিলে সিদ্ধান্ত নেন, ১০ মের মধ্যে সব শ্রমিকের এপ্রিল মাসের বেতন এবং ঈদের বোনাস দিতে হবে। আরও সিদ্ধান্ত হয়, সরকারি ছুটির নির্দেশনা মোতাবেক অঞ্চলভিত্তিক বাই-রোটেশন ছুটির ব্যবস্থা করবে বিজিএমইএ ও বিকেএমইএ।
সুত্র- আরটিভি

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
নিত্যপণ্যে কর কমানোর কথা বিরোধীদল বলছেনা, বিশেষ শ্রেণির স্বার্থই তাদের কাছে বড় – প্রধানমন্ত্রী