
ফারুক হোসেন প্রতিনিধিঃ দেশের মহামারি করোনা ভাইরাসে ভূমিহীন ও হতদরিদ্র মানুষের যখন নাভিশ্বাস উঠে এসেছে। এর মধ্যে সামনে পবিত্র ঈদুল ফিতর উৎযাপন হতে যাচ্ছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন রুহিয়া থানা কমিটি এলাকার ভূমিহীন ও হতদরিদ্র মানুষকে নির্বাচন করে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। দেশের বিভিন্ন সংগঠনের মতো বাংলাদেশ ভূমিহীন আন্দোলন রুহিয়া থানা কমিটির উদ্যোগে থানার বিভিন্ন এলাকার ভূমিহীন ও হতদরিদ্র মানুষের মাঝে আসন্ন ঈদুল ফিতরের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এর সহযোগিতায় ও বাংলাদেশ ভূমিহীন আন্দোলন রুহিয়া থানা কমিটির উদ্যোগে রুহিয়া থানার বিভিন্ন এলাকার ভূমিহীন ও হতদরিদ্র মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। ১০ মে (সোমবার) সংগঠনটির রুহিয়া থানা কমিটির সভাপতি প্রফুল্ল কুমার বর্মন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুহাম্মদ আমিনুল হক সভাপতি রুহিয়া থানা প্রেসক্লাব, আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন রুহিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক কুদরত আলী, সহ সাধারণ সম্পাদক কায়সার হোসেন, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান আকাশ সহ সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার