হোম » প্রধান সংবাদ » পত্নীতলায় ব্লাক রাইচ ধানের মাঠ দিবস পালিত

পত্নীতলায় ব্লাক রাইচ ধানের মাঠ দিবস পালিত

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ): নওগাঁর পত্নীতলায় ব্লাক রাইস ধানের মাঠ দিবস পালিত হয়েছে। গতকাল উপজেলা কৃষি অফিসের আয়োজনে উক্ত মাঠ দিবসটি খিরশীন বিদ্যালয় মাঠে আধুনিক কৃষি প্রযুক্তিসম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত উচ্চ ফলনশীল ও পুষ্টিগুণ সমৃদ্ধ ব্লাক রাইস ধানের মাঠ দিবস উদযাপিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি

কর্মকর্তা কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাইমিমুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মফিজ উদ্দীন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, কবি ও পল্লী চিকিৎসক গুলজার রহমান, আদর্শ কৃষক তজিবর রহমান প্রমুখ। এসময় স্থানীয় কৃষাণ-কৃষাণিরা উপস্থিত

ছিলেন। কৃষি কর্মকর্তারা জানায়, উক্ত ব্লাক রাইচ (চাল) ডায়াবেটিস রুগিদের জন্য খুবই উপকারি ও বেরী বেরী রোগের প্রতিশোধক হিসেবে কাজ করে। খিরসীনের সফল কৃষক মোঃ তজিবর রহমানের মিনি খামারে ব্লাক রাইচের বীজ সংগ্রহ এবং পুষ্টিকর চাল উপস্থাপন করা হয়। এই পুষ্টিকর ধান সংরক্ষণ ও উৎপাদন মুখী করে গড়ে তোলার জন‍্য সকলকে আহবান জানানো হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!