
আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শহীদ জিহাদ নামে এক আবাসিক হলকে একাডেমিক ভবন-২ নামে রূপান্তরিত করা হয়।দীর্ঘদিন ধরে সেই একাডেমিক ভবনে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ক্লাস-পরীক্ষার জন্য ব্যবহৃত হয়ে আসছে। ইঞ্জিনিয়ারিং অনুষদের জন্য যে অবকাঠামোগত দিক দিয়ে ক্লাস রুম প্রয়োজন সেদিক দিয়ে যোগ্য নয় একাডেমিক ভবন-২। আবাসিক হলকে একাডেমিক ভবনে রুপান্তর করায় শ্রেণীকক্ষে পর্যাপ্ত বাতাস চলাচল না করাসহ নেই পর্যাপ্ত ক্লাসরুম ও ল্যাব।এতে উদ্বিগ্ন অনুষদের শিক্ষার্থীরা। ফলে শিক্ষার্থীদের দাবি ক্যাম্পাস খুললে তাদেরকে যেনো নতুন নির্মানাধীন দশ তলা ভবনে স্থানান্তর করা হয়।
এব্যাপারে অনুষদটির যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান বলেন, প্রথমত হল ভেঙে যেহেতু ক্লাস রুম করা হয়েছে সেক্ষেত্রে ক্লাসরুমে আলো বাতাসের যেরকম ব্যবস্থা থাকার কথা ছিলো সেটা এখানে একেবারেই নেই। এজন্য অন্যান্য একাডেমিক ভবনের তুলনায় এই ভবনের ক্লাসরুমগুলোর মধ্যে সব সময় একটা গুমট পরিবেশ বিরাজ করে। আর নির্মাণাধীন দশ তলা ভবনে মেকানিক্যালল এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে বলে শুনেছিলাম। নতুন দশতলা ভবনের ক্ষেত্রে ক্লাসরুম সংকটে থাকা ইঞ্জিনিয়ারিং অনুষদের দিকে দৃষ্টিপাত করলে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কৃতজ্ঞ থাকবো।
ফুড এন্ড প্রসেস ইঞ্জিনিয়ারিংয় বিভাগের আরেক শিক্ষার্থী পিয়াল দেব বলেন, বর্তমান একাডেমিক ভবনে একদিকে যেমন ক্লাশরুমের তীব্র সংকট, অনদিকে একাডেমিক ভবনের ক্লাশরুম ও ল্যাবগুলোতেও উপযুক্ত পরিবেশ নেই৷সংকট ও সমস্যা নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নিবে এমনটাই প্রত্যাশা করি।
এব্যাপারে প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ সাজ্জাদ হোসাইন সরকার বলেন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ক্লাসরুম সংকট প্রকট। বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ক্লাসরুম সংকট নিরসনে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা করি। এদিকে বিশ্ববিদ্যালয়ের প্ল্যানিং, ডেভলপমেন্ট অ্যান্ড ওয়ার্কস বিভাগের পরিচালক অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজুর রহমান জানান, নির্মানাধীন দশতলা ভবনে ক্লাশ রুম বরাদ্দ দেবার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং অনুষদকে প্রাধান্য দেয়া হবে। তখন ক্লাসরুম ও ল্যাব সংকট আর থাকবে না৷
এবিষয়ে রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার বলেল,আবাসিক হলরুমের দেয়াল ভেঙে ক্লাসরুম এবং অন্যান্য রুম তৈরী করায় অবকাঠামোগত দিক থেকে সময়ের বিবেচনায় ইঞ্জিনিয়ারিং অনুষদ ভবনটি একাডেমিক ভবন হওয়ার মতো নয়। নতুন দশতলা একাডেমিক ভবন হচ্ছে। ইঞ্জিনিয়ারিং অনুষদের ক্লাসরুম কিংবা ল্যাবরুমের সংকট তখন অনেকটাই কেটে যাবে। শীঘ্রই নতুন বাজেট আসলে আরও একাডেমিক ভবন তৈরি করা হবে। তখন কোনো অনুষদের ক্লাসরুম সংকট থাকবে না আশা করি।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া