
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নের প্রতিটি গ্রামে গিয়ে দুস্থ ও কর্মহীন পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ। শনিবার (৮ মে) এই ইউনিয়নের চর পেচারপাড়া গ্রামে ঈদ উপহার বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট ট্যাগ অফিসার উপজেলা সহকারী শিক্ষা কর্মকতার্ রবিউল করিম, ও উল্লাপাড়া বাজার বনিক সমিতির সম্পাদক আওয়ামী লীগ নেতা জাহিদুজ্জামান কাকন।চেয়ারম্যান ফিরোজ জানান, উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমামের দিক নির্দেশনায় দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় থেকে প্রাপ্ত প্রধানমন্ত্রীর উপহার ঈদের আগে তার ইউনিয়নের প্রতিটি গ্রামে গিয়ে তিনি লোকজনের মধ্যে বিতরণ করবেন। তার ইউনিয়নের জন্য এই কার্যক্রমের আওতায় মোট ৩ হাজার ১থশ ২২ টি পরিবার প্রধানমন্ত্রীর উপহার পাবেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান