
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দৈনিক গণমানুষের আওয়াজ ও আওয়াজ মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদের বাজার ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। শনিবার (৮ মে) বেল ১১ টার দিকে পঞ্চক্রোশী ইউনিয়নের চর-কালিগঞ্জ ঈদ উপহার বিতরণ উদ্বোধন করেন দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রকাশক সম্পাদক মোঃ

আইনুল হক। এসময় উপস্থিত ছিলেন দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার সার্কুলেশন ম্যানেজার হিরন প্রধান,আওয়াজ মানব উন্নয়ন সংস্থার পরিচালক রাকিবুল হাসান সুমন,কোষাধ্যক্ষ রোমান খাতুন,সাংবাদিক আবু বকর সিদ্দিক বাবু প্রমূখ।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া