
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় শাহরিয়ার ইসলাম সজীব (২০) নামের এক শিক্ষার্থী নিহত। বৃহস্পতিবার (৬ মে) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শহরের কলোনী এলাকার র্যাব ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে। এসময় তার আরেক বন্ধু নোমান (১৯) গুরুতর আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত সজীব সূত্রাপুর ঈদগাহ মাঠ লেন এলাকার জাকিরুল ইসলাম আপেলের ছেলে।
দূর্ঘটনার পরে সেখানে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দু’জন কর্মকর্তা তাদের উদ্ধার করে প্রথমে সরকারি মোহাম্মাদ আলী হাসপাতালে নিয়ে যান। পরে সেখানকার ডাক্তাররা তাদের অবস্থা গুরুতর দেখলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হস্তান্তর করেন। শজিমেকে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার সজীবকে মৃত ঘোষণা করেন৷
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, মৃত সজীব ও তার বন্ধুরা ৩টি মোটরসাইকেল করে একটি ইফতার মাহফিল শেষে বাড়ি ফিরছিল। ওই সময় বনানী মোড় পার হলে তার মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পরে যায়। তিনি আরও জানান, সজীবের মরদেহ বর্তমানে শজিমেকের মর্গে রয়েছে।।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন