হোম » প্রধান সংবাদ » শ্যামনগরে নাতীকে ফিরে পেতে সংবাদ সম্মেলন।

শ্যামনগরে নাতীকে ফিরে পেতে সংবাদ সম্মেলন।

মারুফ বিল্লাহ রুবেল, শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে নাবালক নাতীকে ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছে শ্যামনগর উপজেলার সেন্ট্রাল কালিনগরের বাসিন্দা গোপাল মন্ডল এর স্ত্রী নমিতা মন্ডল। বৃহ:স্পতিবার(৬ মে) বেলা ১২ টায় শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে উপস্থিত হয়ে সে তার লিখিত বক্তব্যে বলেন, আমার মেয়ে রত্ন মন্ডলের সহিত হিন্দু রীতিমতে ২০০৩ সালে ১৪ই ডিসেম্বর সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামে সন্তোষ মন্ডলের তৃতীয় পুত্র গোবিন্দ মন্ডলের সাথে বিয়ে হয় এবং তাদের একটি সন্তানও রয়েছে, যার নাম- সৈকত মন্ডল (১৪)। ২০০৯ সাল থেকে আমার মেয়ের সাথে জামাই গোবিন্দ মন্ডলের নানাবিধ সমস্যা সৃষ্টি করতে থাকে,এরপর থেকে আমার মেয়ে এবং জামাই পৃথক থাকে এবং আমার মেয়ে ও নাতী সৈকত মন্ডল আমার কাছেই
থাকে। এমতাবস্থায় আমার মেয়ে পারিবারিক আদালতে মামলা করে। বর্তমানে মামলাটি চলমান, যাহার নং- ০৪/১৯ (খোরপোষ আইনে)। আমার মেয়ে রত্না মন্ডল জীবন জীবিকার তাগিদে খুলনাতে কর্মজীবনে থাকা কালিন সময় আমার মেয়ের নাবালক ছেলে সৈকত মন্ডল অর্থাৎ আমার নাতী ২০০৯ সাল থেকে আমার নিকটে থাকে। সৈকতের পিতা গোবিন্দ মন্ডল বিভিন্ন সময় আমার এলাকায় এসে আমার নাতীকে নানাবিধ প্রলোভন ও প্ররোচারনা দিয়ে থাকে এবং নিয়ে যাওয়ার চেষ্টা করে। এর প্রেক্ষিতে গত ইং- ০১/০৫/২০২১ তারিখ আনুমানিক সকাল ৭.০০ টার দিকে স্থানীয় লোকজনদের সহযোগীতায় আমার বাড়ী থেকে আমাদের অগোচরে
আমার নাতীকে জো পূর্বক নিয়ে চলে যায়। আমরা জানতে পেরে আমার ছেলে এবং আমার ভাইকে নিয়ে গোবিন্দ মন্ডলের বাড়ীতে আমার নাতীকে আনতে গেলে আমাদেরকে বিভিন্ন রকম ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করে। এসময় আমার নাতীকে আমাদের সাথে কথা না বলতে হুমকি প্রদর্শন করেন। বর্তমান সময় পর্যন্ত সৈকত মন্ডলকে আমাদের সাথে কোন যোগাযোগ করতে দিচ্ছে না। এসময় তিনি প্রশাসনের নিকট নাতীকে ফেরত পেতে আবেদন জানান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!