
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গ্রামপাঙ্গাসী বাজার সালাম শেখের বাড়ী থেকে গ্রামপাঙ্গাসী বালিকা উচ্চ বিদ্যালয় হয়ে রাম পদ কর্মকারের বাড়ী পর্যন্ত রাস্তাটির বেহাল দশার কারনে বিপাকে পড়েছেন আশ-পাশের হাজার জনতা। এই কাঁচা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে চরম দূর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। শুধু বর্ষা ঋতুতেই নয় গ্রীষ্ম ঋতুতেও রাস্তাটি চলাচলের অনুপযোগি হয়ে পড়ে। সরেজমিন ঘুরে দেখা যায়, রাস্তাটির বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে
রিক্সা বা অটো ভ্যানের চলাচল নেই বললেই চলে। এতে করে অনেকটা বাধ্য হয়ে সাধারণ মানুষকে পায়ে হেঁটে তিন কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। উপজেলার গ্রামপাঙ্গাসী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, এই রাস্তা দিয়ে প্রায়ই শত শত শিক্ষার্থী এবং অত্র এলাকার সকল জনসাধারণ যাতায়াত করে থাকে কিন্তু রাস্তাটি কাঁচা হওয়ার কারণে সন্ধার পর এবং বৃষ্টির মৌসুমে যাতায়াত করতে গেলে এক প্রকার ভয় ভীতি নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করতে হয়। গ্রামপাঙ্গাসী বাজারের আরেক ভূক্তভোগী রামপদ কর্মকার
বলেন, স্কুলটিতে যেতে হলে আমার মত অনেকেই এই রাস্তা দিয়ে যাতায়াত করে থাকেন কিন্তু রাস্তাটি পাকা না হওয়ায় রাতে এবং বৃষ্টি হলে চরম দূর্ভোগে পড়তে হয় আমাদের মত সাধারণ মানুষের। এদিকে পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সরকার বলেন, আমি পাঙ্গাসী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে ইতিমধ্যেই অভ্যন্তরীন রাস্তাগুলো নির্মান করেছি এবং কিছু কাজ এখনো চলমান রয়েছে। মাননীয় এমপি মহোদয়ের সহযোগিতায় আগামীতে অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করা হবে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন