
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মহামারী আকার ধারণ করা করোনাভাইরাসে বিপর্যস্ত অসহায় গরিব মানুষদের পাশে দাঁড়িয়েছেন মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়ন পরিষদের ০১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবু জাহেদ (জাহেদ সরকার)। ইতিমধ্যে নিজ উদ্যোগে দুইশত পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। আরও ত্রাণ সহায়তা অব্যাহত রাখা হবে বলে তিনি জানিয়েছেন। ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে ৫ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি পিয়াজ, এক লিটার তেল, এক কেজি লবণ, এক কেজি ডাল ও একটি করে সাবান। এসব ত্রাণ সামগ্রী কর্মহীন মানুষের বাড়িতে নিজে গিয়ে পৌঁছে
দেন মো. আবু জাহেদ (জাহেদ সরকার)। এ বিষয়ে চেয়ারম্যান মো. আবু জাহেদ (জাহেদ সরকার) বলেন, লকডাউনের কারণে হতদরিদ্র, দিনমজুর, কর্মহীন, গরিব, দুঃখী মানুষ অনেক কষ্টে রয়েছে। আমার প্রিয় নেতা সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল ভাইয়ের পক্ষ থেকে আমার ক্ষুদ্র সামর্থ অনুযায়ী মিঠানালা বাসীকে এ ত্রান বিতরণ করি, ভবিষ্যতেও করে যাব।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া