
ময়মনসিংহের ভালুকা প্রতিনিধিঃ-মহামারি করোনার ২য় ধাপ মোকাবিলায় ভালুকা উপজেলার ১০নং হবিরবাড়ীর জনগণের একনিষ্ঠ সেবক,দানবীর,চেয়ারম্যান পদে নৌকা মনোনয়ন পদপ্রার্থী,হাজী বেলাল ফকির আবারো ব্যাপক ত্রাণ ও সুরক্ষা সামগ্রী বিতরন শুরু করেছের।তিনি সকালে হবিরবাড়ীর ঝালবাজারে কয়েক শতাদিক গরীব অসহায়দের ঈদ উপহার হিসেবে চাউল ও সুরক্ষা সামগ্রী বিতরণের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।এছাড়াও প্রতিটি ওয়ার্ডেই এই ঈদ উপহার বিতরন করবেন বলেও জানান।মানবিক গুণের অধিকারী সমাজ সেবক,আওয়ামী’ লীগ নেতা,হাজ্বী বেলাল ফকির গত কয়েক যুগের কাছাকাছি সময় ধরে অসহায় দরিদ্রদের মানুষের
সেবা করে আসছেন। তারই ধারাবাহিকতায় হাজ্বী বেলাল ফকির করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্রদের গত করোনায় ৪ধাপে নিত্যপণ্য ত্রাণ সামগ্রী সহ সুরক্ষা সামগ্রী বিতরন করে আওয়ামী’লীগের দলীয় কর্মকান্ডে বেগবান করেছেন।হাজী বেলাল ফকির জানান,আমি যতটুকু সম্ভব পারছি অসহায় মানুষের বিপদে-আপদে সহযোগিতা ও মানুষের সেবা করে যাচ্ছি।বর্তমানে করোনা কালীন সময়ে ত্রাণ সামগ্রী বিতরন করে যাচ্ছি।এছাড়াও মাদক,বাল্যবিবাহ রোধে কাজ করে যাচ্ছি।বাকি দিনগুলোতে জনগণের সেবা করে যেতে চাই। ত্রান বিতরন কার্যক্রমগুলোতে ইউনিয়ন আওয়ামীলীগ ও ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন