হোম » প্রধান সংবাদ » বালিয়াডাঙ্গীতে দ্বিতীয় দফায় খাদ্য সামগ্রী পেল ৬৫০টি পরিবার

বালিয়াডাঙ্গীতে দ্বিতীয় দফায় খাদ্য সামগ্রী পেল ৬৫০টি পরিবার

মোঃহাসান আলী, বালিয়াডাঙ্গী প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালীয়াডাঙ্গীতে দ্বিতীয় দফায় ৬৫০টি দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার ও সাহরী সামগ্রী বিতরণ করেছে পিপলস ইমপ্রুভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশ ( পিসব)। মঙ্গলবার বিকালে উপজেলার সমির উদ্দীন স্মৃতি কলেজ মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর আগে গত ১৮ এপ্রিল ২৫০ টি পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করেছিল সংস্থাটি। বিতরণের সময় পিপলস ইমপ্রুভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশ এর সাধারণ সম্পাদক ইমরান হোসাইন আল হাবিবি, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম সুজন, উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, জমিরিয়া ইহ্ইয়াউল উলূম মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি শরিফুল ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলা যুবলীগের কোষাধ্যক্ষ বেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!