
মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা উপজেলা প্রতিনিধি: ০২ এপ্রিল সন্ধ্যা দাগনভূঞা পৌর শহরে ভুল ও অপ্রয়োজনীয় এবং নির্ধারিত রোগের বাইরে রোগী দেখাসহ বিভিন্ন অপরাধে পল্লী চিকিৎসক আব্দুল মান্নান (এম এফ পি সি) কে মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ অনুযায়ী ৭০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। উক্ত অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহি। এতে বিশেষজ্ঞ মতামতের জন্য সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রক) ডা. মো. আসিফউদ্দৌলা।
গাজালা পারভীন রুহি জানান, পল্লী চিকিৎসক আব্দুল মান্নান তার নির্ধারিত রোগ ব্যাধির চিকিৎসা সাধারণ সর্দি, জ্বর, ডায়রিয়ার ছাড়াও নিয়মিত চর্মরোগের ঔষধ (স্টেরয়েড/এন্টি ফাংগাল) তার ব্যবস্থাপত্রে লিখেছেন এবং ঔষধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে তিনি অবগত নন। এ সময় দুই জন রোগীর ব্যবস্থাপত্র পরীক্ষা করা হয় এবং ভুল চিকিৎসার প্রমাণ মেলায় তাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া