
আবু তারেক বাঁধন ,পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জেবুন নেছা (৪৫) নামের এক স্কুল শিক্ষিকা বিষ পান করে আত্মহত্যা করেছেন। নিহত জেবুন নেছা উপজেলার ৫ নং সৈয়দপুর ইউনিয়নের ছোট বেগুনবাড়ি গ্রামের আশরাফুলের স্ত্রী ও বসভাঙ্গা বসন্তপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা । ৫ নং সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যান ইকরামুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান নিহত স্কুল শিক্ষিকা মানসিক ভারসাম্যহীন ছিলেন। রবিবার (২ মে ) দুপুরে পীরগঞ্জ থানার সার্কেল এ.এস.পি আহসান হাবিব ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে পীরগঞ্জ থানার ডিউটি অফিসার স্বপন মুঠো ফোনে জানান থানায় একটি ইউডি মামলা হয়েছে যার (মামলা নং ২০) ২-৫-২০২১ ইং ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২