
রবিউল হাসান লায়ন,জামালপুর: গণপরিবহন চালুসহ তিনদফা দাবিতে জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। রবিবার দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনানের সামনে সড়ক অবরোধ করে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। সমাবেশে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, গণপরিবহন বন্ধ থাকায় দেশের লাখ লাখ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। তাদের পরিবার-পরিজন নিয়ে চরম মানবেতর জীবন যাপন করছে।
অবিলম্বে গণপরিবহন চালু করা না হলে শ্রমিকরা বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষনা দেন তারা। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুব আনাম বাবলা, সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, কার্যকরি সভাপতি মোকাদ্দেছ আলী মোহন ও জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান