
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে ট্রাকচাপায় আব্দুর রশিদ (৫৭) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। এসময় দুর্ঘটনায় কবলিত ট্রাক ও ট্রাক্টর দু’টির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় বগুড়া-নওগাঁ মহাসড়কে উপজেলার ইন্দোইল খাড়িরব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রশিদ নওগাঁর বোয়ালিয়া ইউনিয়নের খয়রাবাজ গ্রামের মৃত কোরবান আলীর ছেলে। আহতরা হলেন, ট্রাক্টরের হেলপার রনি, আসলাম, সিরাজ ও
ঝিনুক। জানা যায়, বৃহস্পতিবার সকালে নওগাঁ থেকে চালবোঝাই একটি ট্রাক বগুড়ার উদ্দেশ্যে ও আদমদীঘি থেকে একটি ট্রাক্টর সান্তাহারের উদ্দেশ্যে আসছিল। পথে উপজেলার ইন্দোইল ব্রিজ এলাকায় ট্রাকের সঙ্গে ট্রাক্টরটির ধাক্কা লাগে। এতে ট্রাক্টর চালক, হেলপার ও শ্রমিক মিলে চারজন আহত হন। আহতদের আদমদীঘি হাসপাতালে নেয়া হলে দুপুর পৌনে ১টায় চিকিৎসাধীন অবস্থায়
শ্রমিক রশিদ মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি গাড়িই বেপরোয়া গতিতে চালানোয় এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর চালবোঝাই ট্রাকটি মহাসড়কের পাশে ছিটকে পড়ে ও ট্রাক্টরটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে পড়ে থাকে। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, চলন্ত অবস্থায় যাত্রীবাহী ট্রাকের সঙ্গে ট্রাক্টরের ধাক্কা লাগে। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে একজনের মৃত্যু হয়।।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান