
মোঃ মনিরুজ্জামান মনির কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিটিক্যাল এর নির্মাণাধীন স্থান থেকে ১০০ পিচ গজারি গাছ উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার বিকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর স্কয়ার এলাকা থেকে উদ্ধার করা হয়। কালিয়াকৈর চন্দ্রা বিট কর্মকর্তা শরিফ উর রহমান খান চৌধুরী বলেন ,আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বাংলাদেশের স্বনামধন্য স্কয়ার
ফার্মাসিটিক্যাল ওষুধ কোম্পানির নির্মাণাধীন কাজে সরকারি গজারি গাছ ব্যবহার করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বন বিভাগের বিশেষ অভিযান চালিয়ে উক্ত গাছগুলো জব্দ করা হয়। প্রাথমিকভাবে তাদেরকে গাছের লিগেলিটি সম্পর্কে জিজ্ঞেস করলে সঠিক উত্তর না দিতে পারায় গজারি গাছ গুলো কালিয়াকৈররেঞ্জের চন্দ্রা বিট অফিসে জব্দ করা হয়েছে ।যদি উপযুক্ত কাগজ দেখাতে পারে তাহলে গাছ ফেরত দেওয়া হবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২