
নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন করলেন, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান। গত মঙ্গলবার সকালে পৌরসভার ৬নং ওয়ার্ডের দামগাড়া থেকে বগুড়া-নাটোর মহাসড়ক পর্যন্ত ৩৬০০ ফিট রাস্তা ৬৫ লাখ টাকা ব্যয়ে এ কাজের উদ্বোধন করা হয়। এসময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম,কাউন্সিলর আখতারুজ্জামান উজ্জল,সাইফুল ইসলাম, আবু সাইদ মিলন, রফিকুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান