
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছেলে তৃতীয় লিঙ্গ( হিজড়া) মনিরুল ইসলাম কে বিভিন্ন দোষ চাপিয়ে তার পরিবারকে গ্রাম ছাড়তে বাধ্য করার অভিযোগ উঠেছে এলাকার মাতব্বরদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পৌরসভার ৯ নং ওয়ার্ডের চরঘাটিনা গ্রামে।চরঘাটিনা গ্রামের মোঃ হাফেজ মিস্ত্রীরির ছেলে মোঃ মনিরুল ইসলাম (২৭) প্রথমে পুরুষ হিসাবে জন্ম গ্রহন করলেও ১৫ বছর বয়স হওয়ার পর তার হরমোনের পরিবর্তনের ফলে তার
শারিরীক গঠনের পরিবর্তন হয়। পরবর্তী সে তৃতীয় লিঙ্গ(হিজড়ায়) রুপান্তরিত হয়েছে। মনিরুলের এমন পরিবর্তন পাড়া-মহল্লায় কেউ মেনে নিতে পারছে না। তৃতীয় লিঙ্গের হওয়ায় সমাজের কেউ ভালো ব্যবহার করতো না । মনিরুলের সাথে কথা বললে তিনি জানান, সে সকলের মতো স্বাভাবিক জীবনযাপন করতে চেয়েছিলেন। কিন্তু সমাজব্যবস্থা তাকে শিখিয়েছে হিজড়াদের (তৃতীয় লিঙ্গের) কোন মূল নেই । ফলে মনিরুল ছোটবেলা থেকেই
বৈষম্যের শিকার হয়। এলাকার লোকজন তাকে মেনে না নেওয়ায় বাধ্য হয়ে তৃতীয় লিঙ্গের লোকজনের সাথে চলাচল এবং তাদের সাথে থাকার সিন্ধান্ত নেয়। মনিরুল আরো জানান, সে তৃতীয় লিঙ্গের লোকজনের সাথে থাকায় এলাকার মানুষ তার পরিবার কে গ্রাম ছাড়তে বাধ্য করছে। গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ম এলাকার মাতব্বরা এক সালিসি বৈঠকে, তার (মনিরুলের) পরিবার কে ১ মাসের মধ্যে ভিটামাটি বিক্রি করে গ্রাম ছাড়ার কথা বলে। এ বিষয়ে গ্রাম্য
মাতব্বর শাহেদ হাজী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,হাফেজ মিস্ত্রীরির পরিবারকে আমরা চাপে রাখার জন্য সালিসি বৈঠকের মাধ্যমে ১ মাসের মধ্যে বসতভিটা বিক্রি করে গ্রাম ছাড়তে বলা হয়েছিলো।যাতে তার ছেলে হিজড়া পেশা থেকে সরে আসে। এবিষয়ে উল্লাপাড়া মডেল থানার এস আই জাহাঙ্গীর আলম বলেন,এই বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছে।বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত