
শাহজাহান সিরাজ: গাইবান্ধা শহরের মধ্যপাড়ার মৃত সুজা-উদ-দৌলা বাদশা মিয়ার তৃতীয় পুত্র সাংবাদিক, সংস্কৃতি সংগঠক মাহমুদুল গণি রিজন (৫২) মঙ্গলবার সকালেহৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি………রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ভাই ও অসংখ্য সহকর্মী- শুভাকাক্সক্ষী রেখে গেছেন। তিনি উদীচী শিল্পী গোষ্ঠী গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি, কমিউনিস্ট পার্টি(সিপিবি) জেলা সম্পাদকমন্ডলীর সদস্য ছিলেন। বাদ আছর গাইবান্ধা ইসলামিয়া হাইস্কুল মাঠে নামাজে জানাযা শেষে পৌর গোরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে দুপুরে সিপিবি জেলা কার্যালয়ে ও উদীচী কার্যালয়ে তার মরদেহে
পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। তাঁর মৃত্যুতে গাইবান্ধা প্রেস ক্লাব সভাপতি কেএম নেয়ামুল আহসান পামেল, সাধারণ সম্পাদক খালেদ হোসেন, সাংবাদিক মাহাবুব মিয়া, শাহজাহান সিরাজ, রবিন সেন, লালচাঁন বিশ্বাস সুমন, রুপম মিয়া, জাভেদ হোসেন, বিমল কুমার সরকার, আহসানুল হক বিপ্লব, আতিকুর রহমান আতিক, লিটন মিয়া লাকু, শহিদুল ইসলাম খোকন, আবু জাফর মন্ডল, আ: সামাদসহ অনেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। এছাড়া সাংস্কৃতিক ও প্রগতিশীল রাজনৈতিক মহলেও শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান