হোম » প্রধান সংবাদ » নারায়ণগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় মা মেয়ে নিহত, আহত ২

নারায়ণগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় মা মেয়ে নিহত, আহত ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে পোল্ট্রিফিডের কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন রুবি আক্তার (৩১) এবং তার মেয়ে মাদ্রাসা শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরা (১২)। এ সময় আহত হয় রুবি আক্তারের ছোট মেয়ে নাফিজা (০৬) ও অটোরিকশা চালক হুমায়ুন মিয়া (৩২)। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে রূপগঞ্জ উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। নিহত রুবি আক্তার রূপগঞ্জ

উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাব এলাকার নজরুল ইসলামের স্ত্রী ও ফাতেমা-তুজ-জোহরা নজরুল ইসলামের বড় মেয়ে। এব্যাপারে ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মাহবুবুর রহমান জানান, দুপুরে বিরাবোর নিজ বাড়ী থেকে নজরুল রুবি আক্তার তার বড় মেয়ে করাটিয়া মহিলা মাদ্রাসার ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরা ও ছোট মেয়ে নাফিজা আক্তারকে সাথে নিয়ে অটোরিকশা যোগে বাবার বাড়ী কালাদীর উদ্দেশ্যে রওয়ানা হয়। অটোরিকশাটি এশিয়ান হাইওয়ে সড়কের চরপাড়া এলাকায় পৌছেলে গাজীপুরগামী নারিশ পোল্ট্রি ফিডের একটি

কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-১২-১৮৪১) অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই নিহত হয় রুবি আক্তার ও তার বড় মেয়ে ফাতেমা তুজ জোহরার। আহত হয় ছোট মেয়ে নাফিজা আক্তার ও অটোরিকশা চালক হুমায়ুন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পালিয়ে যাবার সময় ঘাতক কাভার্ডভ্যানসহ চালক ও হেলপারকে আটক করে পুলিশ। চালক তপন চন্দ্র গাজীপুরের কাপাসিয়া থানাধীন চিনাঢুলি এলাকার দিনেশ চন্দ্রের ছেলে ও হেলপার তারেক মাঝি একই জেলার তরগাও এলাকার কাদের মাঝির ছেলে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!