
আল আমিন মুন্সী : নরসিংদীতে মোটরবাইক দূর্ঘঠনায় ফজলুল হক মিঠু (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) পলাশ উপজেলার ঘোড়াশালের ভাগদী এলাকায় সকাল ১০ টার দিকে এই ঘটনা ঘটে । নিহত ফজলুল হক মিঠু কুড়িগ্রাম জেলার বুরঙ্গমাড়ি এলাকার সমসের আলীর ছেলে। তিনি নরসিংদী থেকে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করতেন। পুলিশ সূত্রে জানা যায়, ঘোড়াশাল থেকে মোটরসাইকেল যোগে নরসিংদী সদরের পাঁচদোনার দিকে যাচ্ছিল মিঠু। এসময় ভাগদী নাজমুল সিএনজি পাম্পের কাছাকাছি পৌছালে পেছন থেকে
ভারী কোনো এক যান চাপা দেয়। পরে স্থানীয়রা মোটরবাইক দোমড়ানো মুচড়ানো অবস্থায় দেখতে পায় এবং মিঠুকে রাস্তার পাশে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তবে কি ধরনের যান চাপা দিয়েছে এবিষয়ে নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, এই রাস্তার আশেপাশে কোনো বাড়িঘর নেই এবং পাশের দোকানগুলোও বন্ধ ছিলো। যার ফলে কিভাবে কোন ধরনের যান তাকে চাপা দিয়েছে তা নিশ্চিত হতে পারিনি। তবে ভারী কোনো যান বা গাড়ি তাকে চাপা দিয়েছে বলে ধারনা করছি।এই ব্যাপারে আইনানুগ ব্যাবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান