
শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের নকলায় আসাদুজ্জামান মানিক(২৬) নামে এক হেফাজত ইসলামের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১টার দিকে তাকে নকলা উপজেলার বারমাইসা নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মানিক উপজেলার বারমাইসা এলাকার ইসলাম আলীর ছেলে। নকলা থানার সূত্রে জানায়, ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে সফর উপলক্ষে হেফাজতে ইসলাম বায়তুল মোকারমে নাশকতার ঘটনা ঘটে। ওই সময় আসাদুজ্জামান মানিক অংশগ্রহণ করে। পরে পল্টন থানায় মামলা দায়ের হলে তার নাম উল্লেখ করা হয়। এরপর সে আত্মগোপনে থাকলেও নকলার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে এবং পল্টন থানার কাছে হস্তান্তর।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী